ঢাকা -১৩ আসনে ভোটগ্রহণ শেষে ভোট গণনা চলছে। দুই কেন্দ্রের ভোট গণনায় দেখা গেছে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের রিকশা প্রতীক ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজের চেয়ে এগিয়ে রয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা গেছে, জাফরাবাদ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১-এ রিকশা প্রতীকে ভোট পড়েছে ৫০৮, ধানের শীষে ৩৯৯।
আর জাফরাবাদ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-২-এ রিকশা প্রতীকে ৩৩৬ ভোট পড়েছে। অন্যদিকে ধানের শীষে ভোট পড়েছে ৩১৬।