নিজস্ব প্রতিবেদক, ঢাকা-২
ঢাকা-২ আসনের নির্বাচনী লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে প্রধান দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। বিশেষ করে তা’লিমুল কুরআন দাখিল মাদরাসা (কেন্দ্র-৭৬) থেকে প্রাপ্ত ফলাফল রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
উক্ত কেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান (ধানের শীষ) পেয়েছেন ৯২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী কর্নেল আব্দুল হক (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮০০ ভোট। দুই প্রার্থীর মধ্যে মাত্র ১২৫ ভোটের ব্যবধান লড়াইটিকে “হাড্ডাহাড্ডি” রূপ দিয়েছে।
অন্যান্য প্রার্থীর মধ্যে হাতপাখা প্রতীক পেয়েছে ১০৩ ভোট। কেন্দ্রটিতে বাতিল ভোটের সংখ্যা ৪২। এছাড়া এই কেন্দ্রে ভোটারদের মতামত যাচাইয়ের অংশে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৪৫২টি এবং ‘না’ ভোট পড়েছে ২৯৪টি। বাকি ভোটগুলো বাতিল হিসেবে গণ্য করা হয়েছে।
ভোট গণনা শেষে কেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যেই টানটান উত্তেজনা লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটাররা বলছেন, দুই হেভিওয়েট প্রার্থীর এই লড়াই পুরো আসনের চূড়ান্ত ফলাফলের পূর্বাভাস দিচ্ছে। এখন সবার নজর উপজেলার অন্যান্য কেন্দ্রের দিকে।