নিজস্ব প্রতিবেদক | ঢাকা
মহান রাব্বুল ইজ্জত তাঁর একান্ত মেহেরবানীতে মজলুমদের বিজয় দান করলে কোনো প্রকার মিছিল বা স্লোগান নয়, বরং সিজদাবনত হয়ে আল্লাহর শুকরিয়া আদায়ের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মনোবাসনা ব্যক্ত করেন।
ফেসবুক পোস্টে আমিরে জামায়াত লিখেন, “মহান রাব্বুল ইজ্জত তাঁর একান্ত মেহেরবানীতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়- আমরা সবাই সিজদায় পড়বো।”
বিজয় পরবর্তী সময়ে নিজেদের করণীয় সম্পর্কে তিনি আরও বলেন, “মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করবো এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করবো।”
তার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার এই বিনয়ী এবং আধ্যাত্মিক অবস্থানকে সাধুবাদ জানাচ্ছেন। নেটিজেনরা বলছেন, রাজনৈতিক বিজয়কে আল্লাহর নেয়ামত হিসেবে গ্রহণ করার এই মানসিকতা দেশে এক নতুন রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, ডা. শফিকুর রহমান নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে সমসাময়িক বিষয় এবং দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনামূলক বার্তা দিয়ে থাকেন।