পাকিস্তানের শিয়ালকোটে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন যে, কারবালার ঘটনা আমাদেরকে ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য করতে শেখায়, কীভাবে নবী (সা.)-এর দৌহিত্র সত্য ও ধর্মের জন্য ইয়াজিদের সামনে মাথা নত করার পরিবর্তে শহীদ হতে পছন্দ করেছিলেন।
খাজা আসিফ বলেন,
আজ গাজায় কারবালা সংঘটিত হচ্ছে এবং গাজার নাগরিকরা আমেরিকা, ব্রিটেন, ইউরোপ এবং দখলদার ইহুদিবাদী রাষ্ট্রের কাছে মাথা নত করছে না।
তিনি আরো বলেন, ইহুদিবাদী নৃশংসতার মুখেও ফিলিস্তিনের জনগণ হুসাইনী আদর্শের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, গাজার উপর ইহুদিবাদী আগ্রাসন অব্যাহত রয়েছে। গাজায় দখলদার বাহিনীর হামলায় আরও ৬৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে জানা গিয়েছে

