আমেথিতে এক বয়স্ক মুসলিম ভিক্ষুককে নির্মমভাবে মারধর করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রচারিত ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একজন বয়স্ক মুসলিম ভিক্ষুককে নির্মমভাবে মারধর করা হচ্ছে। ফুটেজে দেখা যাচ্ছে, এক হিন্দু ব্যক্তি নির্দয়ভাবে ভিক্ষুককে লাঠি দিয়ে আক্রমণ করছেন। কারণ ওই দরিদ্র বৃদ্ধ ভিক্ষুক হিন্দু অধ্যুষিত এলাকায় ভিক্ষা করছিলেন। সাহায্যের জন্য হিন্দু ভাইদের কাছে অনুরোধ করছিলেন।
ঘটনাটিতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছে। সমাজের দুর্বল এক ব্যক্তির সঙ্গে এই ধরনের নির্মম আচরণে এলাকার বাসিন্দারা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে।
ভিডিওটি, যা অনলাইনে ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে মারধর করার পর বৃদ্ধ লোকটি রাস্তায় বসে কান্নাকাটি করছে। আক্রমণকারী ভিক্ষুককে গালিগালাজ করছে। যে লোকটি ওই বৃদ্ধকে মারধর করছিল সে চিৎকার করে বলছে, ‘তোমার এখানে থাকার কোনও অধিকার নেই’। প্রত্যক্ষদর্শীরা হামলার নিষ্ঠুর প্রকৃতি তুলে ধরে দুঃখ প্রকাশ করেছেন।
ভিক্ষুকের একমাত্র দোষ ছিল, এমন একটি স্থানে ভিক্ষা চাওয়া যেখানে তার ধর্মীয় পটভূমির কারণে তাকে শত্রুতার মুখোমুখি করা হয়েছিল। স্থানীয় সংবাদ আউটলেট জি নিউজ জানিয়েছে যে, ঘটনাটি সম্প্রদায়ের অনেকের মনে ক্ষোভের সৃষ্টি করেছে। এলাকার মুসলিমরা ন্যায়বিচার এবং প্রতিকার চেয়েছেন। আমেঠি পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। আমেঠি পুলিশের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘মামলাটি মোহনগঞ্জ থানার। হামলার জন্য দায়ী ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন, দুর্বলদের সুরক্ষার জন্য শক্তিশালী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং সহিংসতার ঘটনার নিন্দা করেছেন। একজন ট্যুইটার করেছেন,
‘এটা অগ্রহণযোগ্য! আমরা কীভাবে আমাদের সমাজে এমন বর্বর আচরণের অনুমতি দিতে পারি? এ ধরনের অপকর্মের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

